লিবিয়ায় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

১১ জানুয়ারি ২০২০, ০৯:২১ PM

© সংগৃহীত

ত্রিপলির চলমান যুদ্ধের মধ্যেও লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ দূতাবাস সকল প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দূতাবাসের আশপাশের এলাকার যুদ্ধ ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করায় সেবাপ্রত্যাশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দূতাবাস উদ্বিগ্ন।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লিবিয়ায় বসবাসরত অভিবাসীদের ডিজিটাল পাসপোর্ট রি-ইস্যু, পাসপোর্ট ডেলিভারি, আউটপাস ইস্যু, দেশে ছুটিতে গমনের প্রত্যায়নপত্র, পাসপার্ট হারিয়ে গেলে থানায় জিডির জন্য সার্টিফিকেট, কাগজপত্র সত্যায়নসহ বিভিন্ন কনস্যুলার ও কল্যাণমূলক সেবার জন্য সরাসরি দূতাবাসে না গিয়ে অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকর্তা/প্রতিনিধির মাধ্যমে অথবা ইমেইল, ফেসবুকে মেসেজ ও মোবাইলে যোগাযোগের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হয়েছে।

এমতাবস্থায় ত্রিপলিসহ লিবিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের স্ব স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্ণিত উপায়ে দূতাবাসের সকল সেবা গ্রহণ করার পরামর্শ প্রদান করা হলো। এক্ষেত্রে বর্ণিত সেবাসমূহ দূতাবাসের নিম্নোক্ত মোবাইল ও ইমেইলে যোগাযোগের মাধ্যমে পাওয়া যাবে।

মোবাইল: +২১৮৯১৬৯৯৪২০২, +২১৮৯১৬৯৯৪২০৭ (বিবিধ কল্যাণ-সংক্রান্ত), +২১৮৯১০০১৩৯৬৮ (পাসপোর্ট সংক্রান্ত)। ইমেইল: [email protected], [email protected]। এছাড়াও স্বেচ্চায় দেশে যাওয়ার জন্য আগ্রহী প্রবাসীদের দূতাবাসের ওয়েবসাইটের ঠিকানায় সরাসরি অনলাইনে নিবন্ধন অথবা সকল তথ্য উপরোক্ত ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। bangladeshembassylibya.com/registration.html।

এ প্রেক্ষিতে সকলকে আশ্বস্ত করা যাচ্ছে যে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সকল অভিবাসীর কনস্যুলার ও কল্যাণমূলক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে একটি ব্যাকআপ অফিস থেকে দূতাবাসের কার্যক্রম পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬