বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে অধ্যাপকের পদত্যাগ

০৭ জানুয়ারি ২০২০, ০৪:৫৪ PM
অধ্যাপক সিপি চন্দ্রশেখর

অধ্যাপক সিপি চন্দ্রশেখর © সংগৃহীত

ভারতে চলমান নাগরিকত্ব বিল পাশের প্রতিবাদে চলা আন্দোলনে গত রোববার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা। হামলার ঘটনায় সরকারি একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক সিপি চন্দ্রশেখর।

পদত্যাগপত্রে অধ্যাপক চন্দ্রশেখর লিখেছেন,‘আমি যে বিশ্ববিদ্যালয়ের, সেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার পক্ষে আগামীকালের সভায় যোগ দেওয়া সম্ভব না।’ পদত্যাগ করার পর তিনি বলেন, ‘সরকারি ব্যবস্থার ওপর বিশ্বাস আরও কমল। মনে হচ্ছে আমরা একটা আলাদা জগতে বাস করছি। যে সরকারের ওপর আপনি আস্থা হারিয়ে ফেলেছেন, সেই সরকারের সঙ্গে কাজ করা খুব কঠিন।’ তিনি মনে করেন, রাজনৈতিক চাপের কারণে ইন্ডিয়া’স ইকোনমিক ডেটা কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এটিকে ধ্বংস করা হচ্ছে বলে তাঁর মত।

প্রসঙ্গত অধ্যাপক চন্দ্রশেখর জেএনইউর সামাজিক বিজ্ঞান অনুষদের সেন্টার ফর ইকোনমিক স্টাডিজ অ্যান্ড প্ল্যানিংয়ে কর্মরত আছেন। তিনি ইন্ডিয়া’স ইকোনমিক ডেটা কমিটির একজন সদস্য। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয় গত মাসেই আর্থিক পরিসংখ্যান বিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করে। হামলার ঘটনায় এই কমিটি থেকে পদত্যাগ করেন তিনি।

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬