সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

০৭ জানুয়ারি ২০২০, ০৩:৫২ PM
সোলেইমানির জানাজায় উপস্থিত মানুষ

সোলেইমানির জানাজায় উপস্থিত মানুষ © ফাইল ফটো

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সোলেইমানির নিজ শহর কেরমানে দাফনের আগে অনুষ্ঠিত জানাজায় এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে পদদলিত হয়ে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। কেরমানে দেশটির জনপ্রিয় এই জেনারেলের জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়।

এর আগে সোমবার জেনারেল সোলেইমানির মরদেহ ইনকিলাব চত্বরে নেয়া হয়। সেখানে লাখ লাখ মানুষ জড়ো হয়। এক পর্যায়ে মানুষের উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়। পরে সেখান থেকে তার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এই জেনারেলের জানাজায় নেতৃত্ব দেন।

প্রসঙ্গত শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের স্থপতি হিসেবে পরিচিত কুদস ফোর্সের শীর্ষ এই জেনারেলকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬