ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি করলেন সোলাইমানির মেয়ে

০৭ জানুয়ারি ২০২০, ০৮:৩৩ AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি। সামনে যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকার সময় আসছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বাবার জানাজায় অংশ নিতে গিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ট্রাম্পের উদ্দেশ্যে এমন হুশিয়ারি দেন জয়নাব সোলাইমানি।

ট্রাম্পের উদ্দেশ্যে জয়নাব বলেন, ‘উন্মক্ত ট্রাম্প, ভাববেন না আমার বাবার শহীদ হওয়ার মধ্য দিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। সোলাইমানির মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য ‘অন্ধকার সময়’ বয়ে আনবে।

জয়নাব আরও বলেন, যেসব মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে আছেন, তাঁদের মা-বাবা নিজেদের সন্তানদের মৃত্যুর অপেক্ষায় দিন গুনবেন।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি। এ ঘটনায় ইরানের পক্ষ থেকে কঠিন প্রতিশোধ নেয়ার কথা জানানো হয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬