নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

০৬ আগস্ট ২০১৯, ১০:৩৯ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সাদমান সাকিব (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে নিউইয়র্কের কুইন্সে ওজনপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাকিব নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীতে, বাবার নাম মঈনউদ্দিন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমে খণ্ডকালীন চাকরি করতেন। ওই দিন ভোরে পণ্য ডেলিভারি দিতে সাউথ কন্ডুইট অ্যাভিনিউতে দুর্ঘটনায় পড়েন তিনি। সাকিবের গাড়ি নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬