যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে শক্তিশালী ‘বোম সাইক্লোন’

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন এই ঝড়টি আঘাত হানতে পারে, যা ক্যারোলিনা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়টির প্রভাবে হারিকেনের মতো প্রবল বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক মাত্রার শীত অনুভূত হতে পারে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আবহাওয়াবিদদের মতে, এই ঝড় জীবননাশের ঝুঁকি তৈরি করতে পারে। এর সম্ভাব্য প্রভাবের মধ্যে রয়েছে উপকূলীয় এলাকায় বন্যা, বিপজ্জনক যাতায়াত পরিস্থিতি এবং ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতা।

বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীত মৌসুমে সৃষ্ট একটি অত্যন্ত শক্তিশালী ঝড়, যা খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। যেকোনো ঝড়ের কেন্দ্রে সাধারণত বায়ুচাপ কম থাকে। এই চাপ যত দ্রুত কমতে থাকে, ঝড়ের শক্তিও তত দ্রুত বৃদ্ধি পায়।

কোনো সাধারণ ঝড় তখনই ‘বোম সাইক্লোন’-এ পরিণত হয়, যখন এর কেন্দ্রের বায়ুচাপ ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়। সাধারণত আর্ক্টিক অঞ্চল থেকে আসা তীব্র ঠান্ডা বাতাস যখন সমুদ্রের ওপর অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সঙ্গে মিলিত হয়, তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

মাত্র ২৪ ঘণ্টায় বায়ুচাপ ২৪ মিলিবার কমে যাওয়ার অর্থ হলো ঝড়টির শক্তি হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়া, যা অনেকটা বোমা বিস্ফোরণের মতো দ্রুতগতিতে ঘটে। এই কারণেই একে ‘বোম সাইক্লোন’ বলা হয়।

এ বিষয়ে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেন, “এটি এমন একটি ঝড়, যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে।”

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950