পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর তাচ্ছিল্যের ভিডিও ভাইরাল

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১১ AM
ভাইরাল হওয়া ভিডিওতে থাকা পিৎজ়া ডেলিভারি করা তরুণ

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা পিৎজ়া ডেলিভারি করা তরুণ © আনন্দবাজার

পেট চালাতে পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ। রাস্তায় তাঁকে দেখে তাচ্ছিল্য করতে দ্বিধা করলেন না স্কুলের বান্ধবী। এত পড়াশোনা করে কী লাভ হয়েছে, হাসতে হাসতে তা নিয়েও প্রশ্ন তোলেন। সে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সে ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাস্তার সিগন্যালে স্কুটি নিয়ে দাঁড়িয়ে পিৎজ়া ডেলিভারি করা তরুণ। পেছনে পিৎজ়া রাখার বাক্স। এ সময় তার দেখা হয়ে যায় স্কুলের বান্ধবীর সঙ্গে। ওই বান্ধবী তাঁকে দেখেই হাসতে শুরু করেন। ক্যামেরাবন্দিও করেন তাকে। 

এরপর তরুণের বান্ধবীকে তাচ্ছিল্যের সুরে বলতে শোনা যায়, ‘এই হল আমার বন্ধু, যার সঙ্গে আজই দেখা হল। স্কুলে থাকাকালীন ও আমাদের অনেক অনুপ্রেরণামূলক ভিডিও পাঠাত। এখন ওর বয়স ৩০ আর ও পিৎজ়া ডেলিভারি করছে।’ ভিডিও বাকিদেরও দেখাবেন বলে জানান তরুণী। 

তাঁর কথা শুনে লজ্জায় পড়ে যান ডেলিভারি বয় তরুণ। হাসতে থাকেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটি প্রকাশ্যে আসতেই তরুণ ও তরুণীর তরফে জানানো হয়, পুরো বিষয়টিই সাজানো ছিল। যদিও তা মানতে রাজি নয়, নেটিজেনদের একাংশ।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘স্যাফরন চার্জার্স’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পিৎজ়া ডেলিভারি করা তরুণের প্রতি সহানুভূতি প্রকাশ করে বান্ধবীর নিন্দাতেও সরব হয়েছেন অনেকে।

আরও পড়ুন: তরুণ ভোট যাবে কোন বাক্সে, তাদের পক্ষে টানতে বিএনপি-জামায়াতের কৌশল কী?

একজন মন্তব্য করেছেন, কোনও কাজই ছোট নয়। সংসার চালাতে অনেককেই পিৎজ়া ডেলিভারি করতে হয়। তরুণকে এভাবে অপদস্থ না করলেও হতো। এতেই বান্ধবীর শিক্ষার পরিচয় পাওয়া যাচ্ছে। 

আরেকজন লিখেছেন, ‘জীবন সব সময় আমাদের প্রস্তুত থাকার জন্য অপেক্ষা করে না। কখনও কখনও কাঁধে দায়িত্ব এসে পড়ে। স্বপ্ন থেমে যায়। তখন দায়িত্ব পালনের জন্য অনেক কিছু করতে হয়। সেটা নিয়ে মানুষকে ছোট করার কিছু নেই। তরুণই বাস্তব জীবনের নায়ক। 

‘বিদ্রুপের মুখে পড়েই বোধহয় তরুণী গিয়ে তরুণকে ধরেছেন এবং চাপ দিয়েছেন, বিষয়টি সাজানো বলে সকলকে জানাতে’, মন্তব্য করেছেন এক ব্যবহারকারী। খবর: আনন্দবাজার।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬