গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে পাকিস্তান জামায়াতের নেতা আটক

০২ অক্টোবর ২০২৫, ০৯:০৬ PM
মুশতাক আহমদ খান

মুশতাক আহমদ খান © সংগৃহীত ও সম্পাদিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা দেওয়া আন্তর্জাতিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে নেতৃত্ব দিচ্ছিলেন পাকিস্তানের জামায়াত-ই-ইসলামি নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ খান। বুধবার ইসরায়েলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করে। পাকিস্তান–ফিলিস্তিন ফোরামের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী মুশতাক আহমদ খানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ফোরামের পক্ষ থেকে দাবি জানানো হয়, এখনই ঘর থেকে রাস্তায় নেমে সাবেক এই সিনেটর ও আরও ৪৪ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে।

ত্রাণবহরটিতে অন্তত ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ছিল, যাতে অংশ নিয়েছিলেন প্রায় ৫০০ জন—তাদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকারকর্মী ও আইনজীবীরা। বহরটি ওষুধ ও খাদ্যসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয়। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

আরও পড়ুন: সরলেন তামিম, মির্জা আব্বাস-সালাহউদ্দিনের ছেলে, বিসিবি নির্বাচনেও কি হারছে বিএনপি?

বুধবার আন্তর্জাতিক জলসীমায় মিশরের উত্তরের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনারা বহরটির ওপর নজরদারি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং নৌযানগুলোর ইঞ্জিন বন্ধের নির্দেশ দেয়। এরপর বহরের সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে এক বার্তায় বলেন, আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ইসরায়েলি সেনারা জাহাজে উঠে পড়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সূত্র: ডন।

মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬