সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের র‍্যালি

০২ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ PM
 বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের র‌্যালি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের র‌্যালি © টিডিসি

ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রতি সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে sumud: steadfast র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে এসে শেষ হয়। 

সংগঠনটির মুখপাত্র  আশরেফা খাতুনের সঞ্চালনায় র‍্যালির শেষে সমাপনী সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান বলেন, জুলাই শাহবাগ থেকে শুরু হয়ে নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে একদিন ফিলিস্তিনেও পৌঁছাবে।

তিনি আরও যুক্ত করেন, ‘ফিলিস্তিন কোনো একটি ভূখণ্ডের নাম নয়। ফিলিস্তিন একটি অনুভূতির নাম। আমরা প্রত্যেকে একজন নির্যাতিত ফিলিস্তিনি। যতদিন ফিলিস্তিন আযাদ না হবে ততদিন আমরাও ফিলিস্তিনিদের মতই লড়াইয়ে শামিল থাকব।’

অন্যদের মধ্যে বক্তৃতা করেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তৃতায় সুমুদু ফ্লোটিলার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি ব্যক্ত করেন।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬