গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ২০০’র বেশি সদস্যকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

০২ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ AM
সুমুদ ফ্লোটিলার জাহাজের ভিডিও ফুটেজ

সুমুদ ফ্লোটিলার জাহাজের ভিডিও ফুটেজ © সংগৃহীত

ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩ টি জাহাজ থেকে ৩৭ দেশের ২০০’র বেশি অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। খবর আল জাজিরার।

আবুকেশেক জানান, ইসরায়েলি বাহিনী সমুদ্রে ১৩টি জাহাজ থামিয়ে দিয়েছে। আটক হওয়া এসব জাহাজে মোট ২০১ জনের বেশি মানুষ ছিলেন, যারা ৩৭টি দেশের নাগরিক। তাদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন অংশগ্রহণকারী ছিলেন।

তিনি বলেন, আমাদের মিশন এখনও চলমান। গ্রেফতার ও বাধা সত্ত্বেও বাকি নৌযানগুলো ভূমধ্যসাগরের জলপথ পেরিয়ে গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে অবরোধ ভাঙার লক্ষ্যে।

আবুকেশেক আরও বলেন, আমাদের কাছে এখনো প্রায় ৩০টি জাহাজ আছে যারা দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে বাঁচার চেষ্টা করছে। তারা সংকল্পবদ্ধ, তারা অনুপ্রাণিত, এবং তারা তাদের সাধ্যের সবকিছু করছে যেন তারা এই অবরোধ ভেঙে আগামীকাল সকালের মধ্যে গাজার উপকূলে পৌঁছাতে পারে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬