লাদাখ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ PM
সোনম ওয়াংচুক

সোনম ওয়াংচুক © সংগৃহীত

লাদাখ রাজ্যের দাবিতে আন্দোলনকারী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের (এনএসএ) অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভি।

একদিন আগেই তিনি বলেছিলেন, ‘এই আন্দোলনের জন্য যেকোনো সময় গ্রেপ্তার হতে আমি খুশি হব।’ সরকারি সূত্র জানিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এনএসএ আইনে দীর্ঘ সময় জামিনের সুযোগ ছাড়াই প্রতিরোধমূলকভাবে আটক রাখার বিধান রয়েছে। সূত্র মতে, আজ রাতেই বা আগামীকাল সকালে তাকে লাদাখের বাইরে নিয়ে যাওয়া হতে পারে।

গ্রেপ্তারের পর লাদাখে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার, যাতে ভুয়া তথ্য ছড়িয়ে না পড়ে।

এর আগে গ্রেপ্তারের একদিন আগে গৃহ মন্ত্রণালয় (এমএইচএ) ওয়াংচুকের অলাভজনক সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের (সেকমল) নিবন্ধন বাতিল করে। বিদেশি অনুদান (বিধি) আইন (এফসিআরএ), ২০১০ অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে সংস্থাটির বিদেশ থেকে তহবিল গ্রহণ নিষিদ্ধ হলো।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬