মিশরে ক্লিওপেট্রা আমলের সমুদ্রবন্দরের সন্ধান

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ AM
মিশরের ভূমধ্যসাগরের তলদেশে ক্লিওপেট্রা আমলের এক প্রাচীন সমুদ্রবন্দর

মিশরের ভূমধ্যসাগরের তলদেশে ক্লিওপেট্রা আমলের এক প্রাচীন সমুদ্রবন্দর © সংগৃহীত

প্রায় দুই দশক ধরে চলা অনুসন্ধানের পর মিশরের ভূমধ্যসাগরের তলদেশে ক্লিওপেট্রা আমলের এক প্রাচীন সমুদ্রবন্দরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এটি অবস্থিত টাপোসিরিস ম্যাগনা মন্দির থেকে মাত্র কয়েক মাইল দূরে। ধারণা করা হচ্ছে, এই বন্দরটি ছিল ক্লিওপেট্রার শাসনামলে সক্রিয় একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবাণিজ্য কেন্দ্র।

বৃহস্পতিবার মিশরের পর্যটন ও প্রত্নকর্ম মন্ত্রণালয় এই আবিষ্কারের ঘোষণা দেয়। তাদের মতে, টাপোসিরিস ম্যাগনা শুধু একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং ছিল একটি সমৃদ্ধ সমুদ্র বাণিজ্যিক কেন্দ্রও। ধারণা করা হচ্ছে এটি রানি ক্লিওপেট্রার সময়কার একটি প্রসিদ্ধ সমুদ্রবন্দর। এই আবিষ্কারকে অনেক প্রত্নতাত্তি্বক ক্লিওপেট্রার হারানো সমাধির সন্ধানে নতুন দিক হিসেবে দেখছেন। ন্যাশনাল জিওগ্রাফিক।

এই আবিষ্কার সামনে এনেছেন ডোমিনিকান রিপাবলিকের প্রত্নতত্ত্ববিদ ক্যাথলিন মার্টিনেজ, যিনি দীর্ঘদিন ধরে ক্লিওপেট্রার হারানো সমাধির খোঁজ করছেন। তার বিশ্বাস, ক্লিওপেট্রা আলেকজান্দ্রিয়ার বাইরে টাপোসিরিস ম্যাগনা মন্দিরেই সমাহিত হয়েছিলেন তার প্রেমিক মার্ক অ্যান্টনির সঙ্গে। ২০২২ সালে তিনি এখানেই পান প্রায় ৪৩০০ ফুট লম্বা একটি সুড়ঙ্গ, যার একাংশ পানির নিচে ডুবে ছিল।

এই অনুসন্ধানে সহায়তা করেছেন ‘টাইটানিক’ আবিষ্কারকারী বব ব্যালার্ড। তার নেতৃত্বে পানির নিচে পাওয়া গেছে বিশাল পাথরের স্থাপনা, মসৃণ মেঝে, নোঙর ও গ্রিক-রোমান যুগের মাটির পাত্র। এসব নিদর্শন টাপোসিরিস ম্যাগনার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মনে করছেন গবেষকরা।

ইতিহাসবিদদের মতে, ক্লিওপেট্রা ছিলেন মিশরের টলেমীয় সাম্রাজ্যের সর্বশেষ শাসক এবং রোমান ইতিহাসে এক রহস্যময় নারী চরিত্র। তার মৃত্যু ও সমাধি নিয়ে বহু রহস্য রয়েছে। মার্টিনেজের বিশ্বাস, সমাধি খুঁজে পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। ভূমি ও সমুদ্র দুই জায়গায় অনুসন্ধান চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9