চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, আবেদন সরাসরি-ডাকযোগে

১৬ আগস্ট ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
মেডিকেল অফিসার নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মেডিকেল অফিসার নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে ২ কর্মকর্তা নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি-ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;

পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ২টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রিসহ ১ বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে;

*সার্জারি/মেডিসিন/গাইনোকোলজী/চক্ষু/ইএনটি/রেডিওগ্রাফী/পেড্রিয়াটিক ইত্যাদি ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পেশাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ ও অন্যান্য পাঠ্যসূচী বহির্ভূত কার্যাদি উল্লেখপূর্বক আবেদনপত্রে লিখে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে;

আবেদন ফি—

প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা, চবক বরাবর আবেদন ফি বাবদ ২০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

‘পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

‘আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ছাত্ররাজনীতি মুক্ত বুয়েট ক্যাম্পাসে নাসিরুদ্দিন পাটোয়ারী, আ…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান বুয়েটের অ…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি: নাসি…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ, ৫ বিষয় খেয়াল রাখার পরামর্শ …
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬