নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরে চাকরি, আবেদনের সুযোগ এসএসসি-এইচএসসি উত্তীর্ণদেরও

১৬ আগস্ট ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
৫ পদে ৯ কর্মী নিয়োগে আবেদন চলছে নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরে

৫ পদে ৯ কর্মী নিয়োগে আবেদন চলছে নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ৯ কর্মী নিয়োগে ১১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তর; 

১. পদের নাম: উচ্চমান সহকারী কাম কম্পিউটার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরিকে গতি প্রতি মিনিটে অন্তত বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি/সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ১৬৪

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১২ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence