প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ১৬৪

১৫ আগস্ট ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
৫ পদে ১৬৪ কর্মী নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৫ পদে ১৬৪ কর্মী নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১২ থেকে ১৬তম গ্রেডে ৫ পদে ১৬৪ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর;

১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার;

পদসংখ্যা: ২৪টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

৩. পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১১৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৪টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৫. পদের নাম: ভান্ডার রক্ষক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

ইন্টার্নদের পর ৬ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেইনি চিক…
  • ০৮ জুন ২০২৬
কেআইবি ও এ্যাব নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, আইনি ব্য…
  • ০৮ জুন ২০২৬
বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার
  • ০৮ জুন ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি যেখানে
  • ০৭ জুন ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • ০৭ জুন ২০২৬
স্বাস্থ্য সচিবের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক কাল, কর্মবি…
  • ০৭ জুন ২০২৬