পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠানে চাকরি, পদ ১৯

১৩ আগস্ট ২০২৫, ০২:০২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৬:৪৮ PM
৩ পদে ১৯ কর্মী নিয়োগ দেবে পদ্মা অয়েল পিএলসি

৩ পদে ১৯ কর্মী নিয়োগ দেবে পদ্মা অয়েল পিএলসি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি। প্রতিষ্ঠানটি এভিয়েশন বিভাগে ৩ পদে ১৯ কর্মী নিয়োগে বুধবার (১৩ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: পদ্মা অয়েল পিএলসি;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ৯,৭০০-২৮,৫৮০ টাকা (ক্লারিক্যাল গ্রেড-সি); 

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি/ডিপ্লোমা ইন কম্পিউটারে পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

২. পদের নাম: মেকানিক;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ১১,২০০-২৯,৮৫০ টাকা (নন-ক্লারিক্যাল গ্রেড-৬); 

আবেদনের যোগ্যতা—

*৮ম শ্রেণি পাস ও বৈধ লাইসেন্সধারী হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

৩. পদের নাম: এটেনডেন্ট (ফুয়েলিং); 

পদসংখ্যা: ১৫টি; 

বেতন: ৯,৭০০-২৫,৯১০ টাকা (নন-ক্লারিক্যাল গ্রেড-৪); 

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ সব পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৮ সেপ্টেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পদ্মা অয়েল পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ২৪ জুন ২০২৬
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • ২৪ জুন ২০২৬
ভূমিকম্প সহনশীল করতে ঢাকা ঘিরে ‘মেগা প্ল্যান’, নিয়োগ পাবেন …
  • ২৪ জুন ২০২৬
অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
  • ২৪ জুন ২০২৬
রাবিতে গবেষণার তহবিল বণ্টনে নতুন নীতি, গবেষকদের অগ্রাধিকার
  • ২৪ জুন ২০২৬
বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬