স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ৫ পদে নেবে ১৫৪

১০ আগস্ট ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
৫ পদে ১৫৪ কর্মী নিয়োগে আবেদন চলছে দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ে

৫ পদে ১৫৪ কর্মী নিয়োগে আবেদন চলছে দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে (অস্থায়ী) ১৪ ও ১৬তম গ্রেডে ৫ পদে ১৫৪ কর্মী নিয়োগে ৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা এ নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, দিনাজপুর;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯০

২. পদের নাম: পরিসংখ্যানবিদ;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*পরিসংখ্যান/গণিত/অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

৩. পদের নাম: স্টোরকিপার;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী;

পদসংখ্যা: ১৩৭টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৪টি;

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৮ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সব পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৮ আগস্ট ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ২…
  • ১৯ মে ২০২৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হ…
  • ১৯ মে ২০২৬
১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081