সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১৪

০৭ আগস্ট ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
১৪ কর্মী নিয়োগে আবেদন চলছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে

১৪ কর্মী নিয়োগে আবেদন চলছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি অধীনস্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদে ১৪ এবং ১৬তম গ্রেডে ১৪ কর্মী নিয়োগে ৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ;

১. পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯০

২. পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬