সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদনের সুযোগ এইচএসসি উত্তীর্ণদেরও

০৯ আগস্ট ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
৩ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে

৩ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৩ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট;

১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯০

২. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা: বাণিজ্য অনুষদভুক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অফিশিয়াল ওয়েবসাইট

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9