স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২১০

১১ আগস্ট ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
৫ পদে ২১০ কর্মী নিয়োগ দেবে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়

৫ পদে ২১০ কর্মী নিয়োগ দেবে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৪ থেকে ১৬তম গ্রেডে ৫ পদে ২১০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। সব পদে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ২৬-০৬-২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী এসব পদে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, চাঁদপুর; 

১. পদের নাম: পরিসংখ্যানবিদ;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*পরিসংখ্যান/গণিত/অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮৪

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী;

পদসংখ্যা: ২০০টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; 

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনে চাকরি, পদ ১০১

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১২ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence