নিজের তিন সন্তানকে হত্যার অভিযোগে সৌদিতে এক ভারতীয় নারী আটক

২৯ আগস্ট ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

সৌদি আররে এক ভারতীয় নারীর বিরুদ্ধে বাথটাবের পানিতে চুবিয়ে নিজের তিন সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। পরে ওই নারী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার সৌদি আরবের আল খোবার শহরে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন।

জানা গেছে, সাইদা হুমাইরা আমরিন নামের ওই নারী ভারতের হায়দরাবাদের বাসিন্দা। নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।নিহত শিশুরা হলেন সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছরের ছোট ভাই ইউসুফ আহমেদ। কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।

পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। তবে ঠিক কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬