বন্যা আশঙ্কায় তীররক্ষা বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

২৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩২ PM
কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পাকিস্তান

কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পাকিস্তান © সংগৃহীত

পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার বন্যার পানিতে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা ডুবে যাওয়ার পর পাকিস্তান কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে।

ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়ায় বুধবার চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি; যাতে পানির চাপ কিছুটা কমে যায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পাকিস্তানের সাড়ে ২৫ কোটি মানুষের প্রায় অর্ধেকের আবাসস্থল পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। চেনাব, রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি থাকা লোকজন এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনা মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। 

সংবাদসূত্র: এএফপি

 

 

 

 

 

 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬