যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ২০

২৮ আগস্ট ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM
ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ২ শিশু, আহত হয়েছেন আরও ২০ জন। নিহত দুই শিশুর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনিয়াপোলিস শহরের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এই বন্দুক হামলা হয়। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা। হামলাকারী ২৩ বছর বয়সী রবিন ওয়েস্টম্যান। তিনি আগে অপরাধে জড়িত ছিলেন, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের বেসরকারি এই প্রাথমিক স্কুলে ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে, এই হামলার ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন সহিংসতা জানিয়ে ৩১ আগস্ট পর্যন্ত হোয়াইট হাউজসহ পুরো আমেরিকায়পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। এর আগে মিনিয়াপলিস পুলিশ জানায়, বুধবার শহরের দক্ষিণ প্রান্তে একটি ক্যাথলিক গির্জা এবং স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গভর্নর টিম ওয়ালজ এক্স বার্তায় লিখেছেন, ‘আমাকে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলিবর্ষণের বিষয়ে অবহিত করা হয়েছে। আমি আমাদের বাচ্চাদের এবং শিক্ষকদের জন্য প্রার্থনা করছি।’

সংবাদসূত্র: বিবিসি

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9