বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ PM
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা © সংগ্রহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, এটি নিম্নচাপে পরিণত হয়ে ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ও কোথায় আঘাত হানতে পারে, তা এখনো নিশ্চিত নয়।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৪ নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১৮ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এর চূড়ান্ত গতিপথ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। অধিকাংশ মডেল ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিলেও একটি মডেলে মিয়ানমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। ফলে শেষ পর্যন্ত কোন উপকূলে এটি আঘাত হানতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ
এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর শনিবার (১৪ নভেম্বর) একটি সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৬ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ১৮ ও ১৯ নভেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। আবহাওয়াবিদেরা বলছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও নির্দিষ্ট পূর্বাভাস পাওয়া যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950