ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তার স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রশাসনের

১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ PM
অভিযুক্ত শামীমা আক্তার

অভিযুক্ত শামীমা আক্তার © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর এক ভুয়া শিক্ষার্থী ধরা পড়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শামীমা আক্তার ও তার স্বামী একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইয়াসিন আলীর নাম উল্লেখ করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য জানান। গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হবে। এছাড়াও, বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরাত জাহান ও সহকারী লাইব্রেরিয়ান মো. মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শামিমা আক্তার (রোল- ২৪১০১০৪) নামের এক শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে বিভাগে নাম অন্তর্ভুক্ত করে ক্লাস ও প্রথম সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন। ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় তার নাম বা রোল ছিল না (সর্বশেষ রোল- ২৪১০১০৩)। বিভাগীয় অফিশিয়াল কম্পিউটারে জালিয়াতি করেই তার নাম যুক্ত করা হয়। প্রথম সেমিস্টারের রেজাল্ট তৈরির সময় বিশ্ববিদ্যালয়ের মূল রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারে তার রোল না পাওয়ায় জালিয়াতির বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে।

এ ঘটনায় গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো. বদিউজ্জামান। সেই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই গত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। 

৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তা…
  • ১৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950