বাংলাদেশে ফেরত পাঠানোর আশংঙ্কা এই অর্থনীতিবিদের

২৪ আগস্ট ২০২৫, ০৯:১৭ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন © সংগৃহীত

ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন সেদেশে বাংলাভাষীদের ওপর  ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাভাষীদের অনেককেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশে পুশব্যাক করাচ্ছে । এসময় তিনি আশংঙ্কা করে বলেন, 'আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়। আর তাতে আমার খুব একটা আপত্তি নেই।' শুক্রবার কলকাতায়  এক আলোচনা সভায় বাংলাভাষী মানুষদের ধরপাকড়, পুশব্যাক ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

আমি সংবাদপত্রে দেখলাম যে এক ব্যক্তিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা চিন্তিত করেছে। পরে তিনি বলেন, 'আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো, আমি ফরাসি জানি না।

পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে বাংলাভাষীদের সন্দেহজনকভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করে হয়রানির ঘটনা উল্লেখ করেন তিনি। তিনি স্বীকার করেন যে, বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এই নোবেল বিজয়ী বলেন, বাংলা, পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়ের নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, যা উৎযাপন করা উচিত। তিনি স্বীকার করেন যে 'বাংলার মানুষ বা বাংলাভাষী মানুষ পেশাগত বাধা ও অসম্মানের শিকার হচ্ছেন।'

এই অর্থনীতিবিদ বলেন, 'আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা। তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত। বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে। যদি না থাকে, তবে প্রতিবাদ করতে হবে। 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950