অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভোলায় ভারতীয় নাগরিক আটক

২৩ আগস্ট ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
আটককৃত ভারতীয় নাগরিক হরি রঞ্জন

আটককৃত ভারতীয় নাগরিক হরি রঞ্জন © টিডিসি

ভোলার লালমোহন উপজেলায় সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে হরি রঞ্জন দাস ওরফে সোনা মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হরি রঞ্জন দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগর এলাকার জামিনী দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে কোনো পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। এরপর তাকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬