চীনে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ওয়ারহেডবাহী মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

২১ আগস্ট ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM
পারমাণবিক ওয়ারহেডবাহী মিসাইলের সফল উৎক্ষেপণ  ভারতের

পারমাণবিক ওয়ারহেডবাহী মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের © সংগৃহীত

পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এটি চীনের যেকোন জায়গায় আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার ভারতের পূর্ব ওড়িশা রাজ্যে অগ্নি-৫ নামের এ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়। দেশটির কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অগ্নি-৫ সেসবের একটি। মাঝারি পাল্লার ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্র নরেন্দ্র মোদীর পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব নাজুক। ভারত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ। এ জোটকে চীনের মোকাবিলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়।

এদিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০২৪ সালের মে মাসে ভারতীয়শাসিত কাশ্মীরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করার পর দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। এ হামলার পেছনে ভারতের অভিযোগের তির ছিল পাকিস্তানের দিকে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে। 

সংবাদ সূত্রঃ গার্ডিয়ান

 

 

 

 

 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬