পাক সীমান্তবর্তী এলাকায় গুলিবিনিময়, ইরানের পুলিশ কর্মকর্তা নিহত

১৬ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:২৯ PM
ইরান-পাকিস্তান সীমান্ত

ইরান-পাকিস্তান সীমান্ত © সংগৃহীত

পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে ব্যাপক গুলিবিনিময়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরেকজন পুলিশ সদস্য। 

শনিবার (১৬ আগস্ট) ইরানের সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী এবং বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, চরমপন্থি গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে প্রায়শই সহিংসতার ঘটনা ঘটে।

ইরান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, পুলিশ এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলিবিনিময়ের সময় একজন কর্মকর্তা আহত এবং একজন নিহত হন। আইএসএনএ সংবাদ সংস্থাও মারাত্মক বন্দুকযুদ্ধের খবর জানিয়েছে।

সিস্তান-বেলুচিস্তানে একটি বৃহৎ জাতিগত বেলুচ জনগোষ্ঠী বাস করে। ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠের বিপরীতে যাদের বেশিরভাগই সুন্নি মুসলিম। ফার্স জানিয়েছে, বন্দুকযুদ্ধে হামলাকারীরাও আহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে, ওই অঞ্চলে থাকা জৈশ আল-আদল গোষ্ঠী একাধিক হামলার দাবি করেছে। গোষ্ঠীটি ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল (তিন দেশের সিস্তান-বেলুচিস্তান অঞ্চল) থেকে পরিচালিত হয়। ইরানের অভ্যন্তরেও তারা সক্রিয় রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের মতে, রোববার সিস্তান-বেলুচিস্তানে একটি হামলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জৈশ আল-আদল। এছাড়া গত ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে চালানো হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন। ওই হামলারও দায় স্বীকার করে গোষ্ঠীটি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬