অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের খেলা যেভাবে দেখবেন

১৪ আগস্ট ২০২৫, ০১:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:২৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। এদিন নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ১১ দলের এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের অংশ নিচ্ছে টাইগাররা। গতবারের মৌসুমে ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচাতে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

খেলা দেখবেন যেখানে: 

বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখা নিয়ে নানান শঙ্কা জেগেছিল। তবে শেষমেশ সেই শঙ্কার মেঘ কেটেছে। বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই সঙ্গে পুরো সিরিজটি অস্ট্রেলিয়ার সেভেন প্লাস স্পোর্টসে লাইভ দেখা যাবে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ৮টি সম্প্রচারমাধ্যমের মাধ্যমে দেখা যাবে টুর্নামেন্টটি।

বাংলাদেশ ও ভারতে ফ্যানকোড, নেপালে কেটিভি ম্যাক্স, পাকিস্তানে এ স্পোর্টস ও এআরওয়াই, যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো, শ্রীলঙ্কায় স্টিক্স স্পোর্টস, আফ্রিকায় আনবিটেন ও প্রাইমমিডিয়া স্পোর্টস (নির্বাচিত ১৯টি ম্যাচ) এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচগুলো।

বাংলাদেশ 'এ' স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সা…
  • ১৬ জুলাই ২০২৬
৩৯ বছরে এসেও ১৯ এর ফর্ম, রহস্য জানালেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্র…
  • ১৬ জুলাই ২০২৬
ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করা…
  • ১৬ জুলাই ২০২৬
গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দ…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence