পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

১৪ আগস্ট ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আসন্ন ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে গত মঙ্গলবার ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল। তবে বেশি দিন বিশ্রামের সময় পাচ্ছেন না টাইগার যুবারা। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের দল।

আগামী ৫ সেপ্টেম্বর এই সিরিজ শুরু হবে। এই ম্যাচটি লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে গড়াবে। একদিন বিরতি দিয়ে একই মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর ১০ সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে হবে তৃতীয় ম্যাচ। এছাড়া ১২ ও ১৪ সেপ্টেম্বর কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে শেষ দুটি ম্যাচ হবে। অবশ্য ইংল্যান্ড সিরিজের পর ১৪ থেকে ২১ সেপ্টেম্বর বিশ্রামে থাকবে টাইগাররা।

এর আগে, আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচটি। ইংলিশ সফরের জন্য ৩১ আগস্ট ঢাকা ছাড়বে যুবারা। অবশ্য এর আগে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করবে দল।

এই সিরিজ নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, বেশ রোমাঞ্চকর সিরিজ হবে। অবশ্যই আমরা আমাদের ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ্‌ ভরসা।’

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬