নেতানিয়াহুর বাসায় গোপন ক্যামেরা বসিয়েছে ইরান, দাবি এমপির

৩১ জুলাই ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
নেতানিয়াহু

নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গুপ্তচর ক্যামেরা স্থাপন করেছে ইরান এমনটাই দাবি করেছেন ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই। তিনি বেশ জোর দিয়েই বলছেন, তার এই দাবি শুধু অনুমান নয়, বরং নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এসব লিখেছেন মোজতবা জারেই। তিনি লিখেছেন, আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির ওপর নজরদারি করা যায়, এমন স্থানে আমরা একটি ক্যামেরা বসাতে সক্ষম হয়েছি।

ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একে এক অভূতপূর্ব মাইলফলক বলছেন তিনি। তিনি বলেন, জায়নবাদীদের ঘাঁটিতে আর কোনো গোপন স্থান নেই।

ইরানি এই সংসদ সদস্যের দাবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

এই দাবিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান মানসিক ও প্রচারমূলক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন ছোড়া হয়েছিল। ধারণা করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহ ওই হামলাটি চালিয়েছিল। তবে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬