পাকিস্তানে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো

১৭ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
উদ্ধারকৃত মৃতদেহ বহন করছেন স্বজনেরা

উদ্ধারকৃত মৃতদেহ বহন করছেন স্বজনেরা © সংগৃহীত

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৪৪ জনের মারা গেছেন। এর মধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২০ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চত করেছেন। খবর এএফপি

প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে প্রায় দুই হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। এ ছাড়া তাঁরা ৯টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এর আগে গতকাল উদ্ধার কাজ সম্পন্ন করতে গিয়ে একটি ত্রাণবাহী হেলিকাপ্টারও বিধ্বস্ত হয়।

খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি বলেন, প্রচণ্ড বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে ভূমিধস ও রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় ত্রাণসামগ্রী পৌঁছাতে বড় বাধা সৃষ্টি হয়েছে। ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স পরিবহনে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। বেশির ভাগ এলাকার সড়ক বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্গম অঞ্চলে তৎপরতা চালাচ্ছেন।

এমন অবস্থায় বুনের, বাজৌর, সোয়াত, শাংলা, মানসেহরা, বাট্টাগ্রামসহ গুরুতর ক্ষতিগ্রস্ত পাহাড়ি জেলাগুলোকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এতে জনগণকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষায় সফলতার প্রথম শর্ত—লাইফস্টাইল পরিবর্তন করা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫০০ কুমিরের অভয়াশ্রম, সেখানেই হবে অলিম্পিক গেমসের ইভেন্ট
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুধু ফ্রেশারদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দোয়ায় হাত কতটুকু ওঠাবেন, যা বলছে ইসলামী বিধান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬