ইরানকে ক্ষেপণাস্ত্র দিয়েছে চীন

০৮ জুলাই ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে চীন। ইরান তেলের বিনিময়ে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে বলে জানা গেছে। আরব গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সোমবার (৭ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের যুদ্ধে ইসরাইলের হামলায় বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত পুনর্গঠন করতে চাইছে ইরান। সেই লক্ষ্যেই চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে দেশটি।

এক আরব কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরই এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান সরবরাহ সম্পন্ন হয়। আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের প্রচেষ্টা বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, ইরান তেলের বিনিময়ে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে। তবে কত সংখ্যক ক্ষেপণাস্ত্র ইরান গ্রহণ করেছে, সে বিষয়ে প্রতিবেদনে  কিছু জানানো হয়নি।  

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950