ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

২৮ জুন ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
 ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা © সংগৃহীত

ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। শনিবার (২৮ জুন) দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ঘোষণা করেছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর দক্ষিণ ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। 

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি এক  বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ‘যুল-ফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত সপ্তাহে তারা বিয়ারশেবা, ইয়াফা এবং হাইফার বেশ কয়েকটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে একাধিক অভিযান চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলি শহর ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে। গাজায় প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতেই এসব হামলা বলে দাবি তাদের।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950