আমরা আমেরিকানদের কীভাবে বিশ্বাস করব, বুঝতে পারছি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২১ জুন ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

‘আমরা জানি না কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করব। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে না এবং ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে, তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।

এনবিসির পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয়, দুই সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান সম্ভব কি না।

তখন আরাগচি বলেন, এটা নির্ভর করছে আমেরিকানদের ওপর। তারা কি আদৌ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এবং তারা কি ইরানে হামলা করতে চায়?

তিনি আরও বলেন, তাদের হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো ওই পরিকল্পনা ঢাকতে আলোচনার নাটক করছে।
সূত্র: বিবিসি

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬