দীর্ঘস্থায়ী যুদ্ধের ঘোষণা দিলেন ইসরায়েল সেনা প্রধান

২১ জুন ২০২৫, ০১:৪৫ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তিনি বলেছেন, এই অভিযান ইসরায়েলের ইতিহাসের অন্যতম জটিল ও বড় আকারের লড়াই, যা দীর্ঘ সময় ধরে চলতে পারে।

এক ভিডিও বার্তায় জামির বলেন, “আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি, যার হুমকির মাত্রা অনেক বড়। এই হুমকি মোকাবেলায় আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে জটিল অভিযানে নেমেছি। আমাদের দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “অভিযান এখনো শেষ হয়নি। আমরা কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি ঠিকই, কিন্তু আমাদের সামনে এখনও কঠিন দিন অপেক্ষা করছে।”

ইসরায়েল ও ইরানের মধ্যে এই সংঘর্ষ টানা অষ্টম দিনেও চলছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।

সেনাপ্রধানের এমন ঘোষণার পর ধারণা করা হচ্ছে, ইসরায়েল যে কৌশলগত ও সামরিকভাবে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে।

 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬