ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা: সক্ষমতা নিয়ে ‘আত্মবিশ্বাসহীন’ ইরান

২০ জুন ২০২৫, ১১:৫৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানার ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে ইরান—এমনটাই মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ডেভিড ডেস রোচেস।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মূলত এমন লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হচ্ছে, যেগুলো অরক্ষিত বা অপেক্ষাকৃত কম সুরক্ষিত। এর মধ্যে রয়েছে সামরিক দৃষ্টিকোণ থেকে কম গুরুত্বপূর্ণ অবকাঠামো।

রোচেস বলেন, “যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, তা কমান্ড ও কন্ট্রোল সদরদফতর বা বিমানঘাঁটির মতো নয়—যেগুলো সাধারণত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থাকে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সেগুলো সামরিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয়। এটি স্পষ্ট করে যে, ইরান এখনো নির্দিষ্ট ও উচ্চমূল্য সম্পন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো সুনির্দিষ্ট সক্ষমতা বা আত্মবিশ্বাস অর্জন করতে পারেনি।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬