ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬ জুন ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০২:৫৮ PM
ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

নতুন করে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘এই মুহূর্তে আমাদের বিমান বাহিনী হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় জায়গায় প্রতিরোধ ও পাল্টা হামলায় নিয়োজিত রয়েছে।’

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজও জানায়, ইরানের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ শুরু করেছে।

ঘটনার সর্বশেষ তথ্য দ্রুত জানানো হবে বলেও জানায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬