ইরানের সেনাবাহিনী-আইআরজিসি-হেড কোয়ার্টারের নতুন প্রধানদের নাম ঘোষণা

১৩ জুন ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
বাঁ থেকে মেজর জেনারেল আবদোলরহিম মওসাভি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং মেজর জেনারেল আলী সাদমানি

বাঁ থেকে মেজর জেনারেল আবদোলরহিম মওসাভি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং মেজর জেনারেল আলী সাদমানি © সংগৃহীত

ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানের তিন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সেনাপ্রধান, আইআরজিসি প্রধান এবং কেন্দ্রীয় সামরিক হেডকোয়ার্টারের প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে দেশটির তিনটি গুরুত্বপূর্ণ সামরিক পদে নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

মেজর জেনারেল আবদোলরহিম মওসাভিকে সেনাবাহিনীর নতুন প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপৌরকে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার করা হয়েছে। এছাড়াও মেজর জেনারেল আলী সাদমানিকে খতম আল আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই গুরুত্বপূর্ণ সামরিক পুনর্গঠনের ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় নিহত হন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি এবং খতম আল আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) ইরানের আটটি শহরে একযোগে হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও সিএনএনের তথ্য অনুযায়ী, অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার অধিকাংশই ছিল পরমাণু কর্মসূচি ও সামরিক স্থাপনা।

এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’ যার নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, “ইরানের হুমকি পুরোপুরি প্রতিহত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬