ভারতের ২১ শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে

০৭ এপ্রিল ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪১ PM
প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে ভারতের ২১ শহর

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে ভারতের ২১ শহর © সংগৃহীত

ভারতের পাঁচটি রাজ্যের ২১ শহরের তাপমাত্রা গতকাল রোববার ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিনেও দিল্লিবাসীকে এমন চরম আবহাওয়া মোকাবিলা করতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যার শহরগুলোয় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্র বাড়তে শুরু করে। এই কয়েক দিনের মধ্যে প্রায় প্রতিটি শহরের তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত বেড়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ার পেছনে বাতাসের গতি হ্রাসের একটি ভূমিকা রয়েছে, বিশেষ করে দিল্লিতে।

আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ

আবহওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার হতে পারে। এরপর বাতাসের গতি ধীরে ধীরে হ্রাস পাবে এবং বিকেলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪-৬ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সন্ধ্যা ও রাতে এটি দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ কিলোমিটারেরও কম গতিতে প্রবাহিত হবে।

আবহাওয়া অফিসের আশঙ্কা, ৬-১০ এপ্রিলের মধ্যে গুজরাটের কিছু জায়গায় তাপপ্রবাহ বজায় থাকবে। একই সময়ে রাজস্থানেও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন এলাকা, হরিয়ানা, চণ্ডিগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও পশ্চিম উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

ট্যাগ: ভারত
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950