গাজায় গণহত্যার প্রতিবাদে ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ

০৭ এপ্রিল ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪১ PM
ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ

ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ © সংগৃহীত

গাজায় বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়ে এ  কর্মসূচি পালন করছেন তারা। 

সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন এং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। এ সময় তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন,  ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দেন। 

সমাবেশে উপস্থিত ফিলিস্তিন থেকে ঢামেকে পড়তে আসা শিক্ষার্থী ইব্রাহীম বলেন, আজ সকালেও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের ওপর গণহত্যা চালিয়ে আনন্দ পেলেও, ফিলিস্তিনিরা কখনো তাদের সাথে আপস করবে না। 

এ সময় গাজাবাসীর প্রতি সংহতি জানানোর জন্য বাংলাদেশিদের ধন্যবাদ জানান তিনি। 

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬