১৫০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী উপহার দিল বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল

০১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ PM
বিভিন্ন মেডিকেলে ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণের দৃশ্য

বিভিন্ন মেডিকেলে ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণের দৃশ্য © টিডিসি সম্পাদিত

আসন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষা উপলক্ষে প্রায় ১ হাজার ৫০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ উপহার দিয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। আজ রবিবার (১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফের উদ্যোগে দেশের প্রায় ২০টি মেডিকেল কলেজের এসব শিক্ষার্থীকে এই উপহার প্রদান করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ব্যাগ, কলম, পেন্সিল, রাবার, শার্পনার ও স্কেল। যেসকল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে এই উপহার বিতরণ করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, মেন্ডি ডেন্টাল কলেজ, ডেলটা মেডিকেল কলেজ, ইউএসটিসি মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ, সাউথ এপোলো মেডিকেল কলেজ বরিশাল, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং সেন্ট্রাল ডেন্টাল কলেজ।

পরীক্ষার্থীদের মাঝে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। প্রয়োজনীয় এসব উপহার পেয়ে পরীক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ বলেন, মেডিকেল জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন ও মানসিক চাপের। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে সামান্য ভালোবাসা ও উপহার নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল, তারা যেন সফলতার সাথে এই ধাপ উত্তীর্ণ হয়ে দেশের সুচিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।

এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬