এমপির চাওয়া, দেশে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ PM
প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয় © সংগৃহীত

দেশে আরও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দলীয় হুইপ ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নুরদ্দিন আহমেদ অপুর আবেদনের পর শরীয়তপুর জেলায় নতুন এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রস্তাবিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মিয়া নুরদ্দিন আহমেদ অপু শরীয়তপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। 

ক্যাম্পাসে আর ফিরবেন না সরকারি আয়ুর্বেদিক মেডিকেলের ছাত্র র…
  • ০৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা জানা গেল
  • ০৩ নভেম্বর ২০২৬
সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভা বর্জন—সমন্বয়ক-ডাকসু, শিব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিল অধিদপ্তর
  • ০৩ নভেম্বর ২০২৬
৫০৩ উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রদর্শকদের ফল প্রকাশের বিষয়টি সংসদীয় কমিটিতে আলোচনা করব: স…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950