ইসরায়েলি হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ নিহত

১৯ মার্চ ২০২৫, ১১:০২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
ইশাম দা-আলিস

ইশাম দা-আলিস © সংগৃহীত

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-আলিস। সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে ইসরায়েলি বোমা হামলায় তিনি ছাড়াও হামাসের আরও ৩ শীর্ষ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নিহতারা হলেন, হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এ চার নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের ওপর বড় আঘাত হানা। যেন গাজায় তারা নিয়ন্ত্রণ হারায় এবং দখলদার ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি না হয়।

এর আগে, গত বছর জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজার  প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা নিহত  হন। এরপর তার স্থলাভিষিক্ত হন ইশাম দা-আলিস। 

বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন ফেসবুকে, যা জানা যাচ্ছে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে ভারত, আবেদন করবেন যেভা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, ত্যাগীরা হতাশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬