গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

১৯ মার্চ ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস © ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। এ ঘটনায় বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন। বুধবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

গুতেরেস আরও বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।

জাতিসংঘের মহাসচিবের এমন বক্তব্যের পর, বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষাকারী সংগঠন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, এবং শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েল এবং অন্যান্য প্রভাবশালী শক্তির প্রতি আহ্বান জানানো হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬