যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩৪

১৬ মার্চ ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছে যার মধ্যে কেবল মিসৌরিতেই রয়েছে ১২ জন। ঝড়ে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে। কানসাসে ধুলো ঝড়ের কারণে ৫৫ টিরও বেশি গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে আটজন মারা গেছে। খবর-বিবিসি

ট্র্যাকার পাওয়ারআউটেজ এর তথ্য অনুসারে, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মিশিগান, মিসৌরি ও ইলিনয়সহ পাঁচটি রাজ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। পূর্ব লুইসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি ও পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেলজুড়ে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলে আরও তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। 

রাজ্যজুড়ে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানার সঙ্গে সঙ্গে মিসিসিপিতে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছেন গভর্নর টেট রিভস।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হেনেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি ও মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প। যেকোনো সময় নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্কতা করেছেন তিনি।

টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950