কুয়েতে বিরল শৈত্যপ্রবাহ: তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
কুয়েত

কুয়েত

সৌদি আরবের মতো অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার অবস্থায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যের অপর দেশ কুয়েতও। বছরের অধিকাংশ সময় যে দেশে প্রচণ্ড গরম আবহাওয়া থাকে, সেখানে বর্তমানে কুয়েতের তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়েতের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য। এতে আরও বলা হয়েছে, বিশেষত গ্রামীন ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সোমবার থেকে মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ‍দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী গালফ নিউজকে বলেন, দেশটির আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চ-চাপ ব্যবস্থার মধ্যে রয়েছে। এই উচ্চ-চাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিনপশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। বর্তমানের শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার এই উচ্চ-চাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি। দাহরার আল আলী।

খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। দাহরার আল আলী জানিয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬