পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন

২০ এপ্রিল ২০২৬, ১২:১২ AM
অনশনরত শিক্ষকের সঙ্গে একাত্মতা অন্য শিক্ষকদের

অনশনরত শিক্ষকের সঙ্গে একাত্মতা অন্য শিক্ষকদের © টিডিসি ফটো

অধ্যাপক পদে পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে তিনি এই অনশন শুরু করেন। তার এই কর্মসূচির সঙ্গে প্রায় ২০ জন শিক্ষক একাত্মতা পোষণ করে সেখানে অবস্থান নেন।

এর আগে একই দাবিতে কর্মসূচি নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত কীর্তনখোলা হলরুমে বৈঠক করেন। শিক্ষক উপস্থিতি কম থাকায় পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামীকাল সকাল ১১টায় আবারও সভা আহ্বান করা হয়েছে।

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। অধ্যাপক পদের জন্য বোর্ড সম্পন্ন হলেও পদোন্নতি দেওয়া হয়নি, অন্যদিকে সহযোগী অধ্যাপকদের জন্য বোর্ডও বসানো হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদোন্নতি নীতিমালার সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার পার্থক্য থাকায় এ জটিলতা তৈরি হয়েছে। ইউজিসির নির্দেশনা অনুযায়ী অভিন্ন নীতিমালা অনুসরণ করেই পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অনশনরত শিক্ষক ড. মো. জামাল উদ্দিন বলেন, 'দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষক সংকট চরমে একেকজন শিক্ষককে ১২ থেকে ১৪ টি কোর্স পড়াতে হচ্ছে। অন্যদিকে আমাদের ন্যায্য দাবিটুকু মানা হচ্ছে না। আমরা শিক্ষক আমরা তো লাঠি নিয়ে রাস্তায় নামতে পারি না। তো আমার জায়গা থেকে আমি অনশনে বসেছি আমার কিছু সহকর্মী আজ আমার সাথে সহমত পোষণ করেছে। আশাকরছি আগামীকাল বাকি সহকর্মীরাও আমার সাথে একমত পোষণ করবেন।'

তিনি আরও বলেন, 'বর্তমানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে আমাকে ১৪টা কোর্স নিতে হচ্ছে। এবং আমাদের সময়মতো পদোন্নতি যে ন্যায্য পাওনা সেটিও আমরা পাচ্ছিনা। একদিকে শিক্ষক সংকট তৈরি করে আমাদের নির্মম ভাবে টর্চার করছে অন্যদিকে আমাদের ন্যায্য পাওনা সেটাও এন সিউর করা হচ্ছে না। এখন আমরা যাবো কোথায়? সেজন্য আমি আজকে এখানে অবস্থান করছি।'

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'অফিসিয়াল এখনো আমার সাথে যোগাযোগ করা হয়নি।'

আন্দোলনে একাত্মতা জানিয়ে সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান বলেন, 'শিক্ষক হিসেবে সত্যি লজ্জিত! বরিশাল বিশ্ববিদ্যালয় তার ইতিহাসে সবচেয়ে সংকটময় পরিস্থিতি পার করছে। ৫-ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোনো প্রাপ্যতা নিশ্চিত করতে পারেনি। এক ভিসিকে আন্দোলন করে তাড়ানোর পরে সবার আস্থা ছিলো বর্তমান ভিসি সমস্যা সমাধানে আন্তরিক হবেন। বাস্তবে দেখা গেলো উল্টোটা, সমস্যা সমাধানের থেকে সমস্যা বাড়ানোর ওস্তাদ হয়ে আবির্ভাব হলেন।'

তিনি আরও বলেন, 'প্রতিটি বিভাগ মাত্র ৩/৪ জন শিক্ষক নিয়ে ধুঁকে ধুঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যার মূল ভুক্তভোগী শিক্ষার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাত্রাতিরিক্ত উদাসীনতায় সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষার্থীদের ক্ষতিটা কতটা তীব্র ও গভীর সেটা হয়তো শিক্ষার্থীরা বুঝতে পারছে না বলে নীরবতা পালন করছেন। ৪০+ শিক্ষকের সার্কুলার দেয়া আছে সেগুলোও ২ বছরে নিয়োগ দিতে পারেনি। কী আশ্চর্যজনক ঘটনা!'

তিনি আরও বলেন, 'একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকল পক্ষকেই ঠকিয়ে একজন প্রশাসকের লাভটা বোধগম্য নয়! একজন ভিসি সকাল-বিকাল অসত্য (মিথ্যা বললে অসাংবিধানিক হতে পারে) কথা বলে কিভাবে? ক্ষমতা পাওয়ার পরে শিক্ষকরাও যে পদের মোহে মানুষের হক নষ্ট করতে দ্বিতীয়বার ভাবেন না এটা ভাবতেও লজ্জা লাগে! মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জামাল উদ্দিন স্যার বাধ্য হয়ে আমরণ অনশনের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। একজন শিক্ষকের অনশনে বসতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ন্যায্যতা নিশ্চিত করতে, এর থেকে দুঃখজনক আর কী হতে পারে?'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, 'পদোন্নতির বিষয় নিয়ে ইউজিসির অবস্থান শিক্ষকদের আমি জানিয়েছি। ডিনদেরকেও জানিয়ে দিয়েছি, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি ইউজিসির সাথে আলোচনা করে পদোন্নতির বিষয়টি সমাধানের।'

তিনি আরও বলেন, 'আমি অনশনরত শিক্ষককের কথা বলেছি। আবার কথা বলবো। তিনি যেহেতু শিক্ষক মানুষ আশাকরি তিনি বিষয়টি বুঝতে পারবেন'। 

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9