সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 

১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর

ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

দীর্ঘ ৫০ দিনের বিরতির পর সোমবার থেকে ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে। রবিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। খবর গার্ডিয়ানের

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ বিমানবন্দর দিয়ে আগামীকাল থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার গতকাল শনিবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা খুলে দেয় তেহরান। সেই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিল তেহরান।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬